ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মাফ, মুক্তির আদেশ দিল সরকার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে থাকা চার বন্দির সাজা মওকুফ করে মুক্তির আদেশ দিয়েছে সরকার। খুলনা, ফরিদপুর, চুয়াডাঙ্গা ও রাঙ্গামাটি জেলা কারাগারের এসব কয়েদিকে শিগগিরই মুক্তি দেওয়া হবে। কারা অধিদপ্তর জানিয়েছে, ঈদ উপলক্ষে বিশেষ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.