Daily Mint

একনেকে ৩ হাজার ৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে পাঁচটি নতুন, তিনটি সংশোধিত ও দুটি মেয়াদ বাড়ানো প্রকল্প রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, সড়ক, বিদ্যুৎ, ভূমি ও পানিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্প অনুমোদিত হয়েছে। তবে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প অনুমোদন পায়নি। সময়ের স্বল্পতায় চীনা ইকোনমিক জোন প্রকল্পটি আলোচনা হয়নি।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.