Daily Mint

এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের বরাতে রয়টার্স এ তথ্য জানায়। অভিযুক্ত মোজতবা কিয়ান ইরানের প্রতিরক্ষা শিল্পের গোপন তথ্য শত্রুপক্ষকে সরবরাহ করেছিলেন বলে অভিযোগ ছিল। তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক সময়ে গুপ্তচরবৃত্তি ও নিরাপত্তা ইস্যুতে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বেড়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.