ডেঙ্গু নিয়ন্ত্রণে নাসিক প্রশাসকের কড়া বার্তা, অবহেলায় চাকরিচ্যুতি
ডেঙ্গু নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন, যে ওয়ার্ডে ডেঙ্গু রোগী বেশি হবে, সেই ওয়ার্ডের সচিবকে দায়িত্ব থেকে সরানো হবে। আর যেসব ওয়ার্ডে ডেঙ্গু ও মশার উপদ্রব কম থাকবে, তাদের পুরস্কৃত করা হবে। ডেঙ্গু প্রতিরোধে ২৭ ওয়ার্ডে ফগার মেশিন বিতরণসহ বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.