প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
একনেক সভা শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে। সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর এলাকায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রকল্প রয়েছে, ব্যয় ৪ হাজার ১৯০ কোটি টাকা। প্রকল্পে দেশি ও চীনা অর্থায়নে এক লাখ কর্মসংস্থান এবং বিদেশি বিনিয়োগের আশা করা হচ্ছে। প্রকল্পটি ২০২৭ থেকে ২০৩১ সালের মধ্যে বাস্তবায়িত হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.