ফরিদপুরে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন এবং তাদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছে। স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে। উদ্ধার কাজ চলছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.