যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডের আবেদনে কড়াকড়ি
যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসায় থাকা বিদেশিদের গ্রিনকার্ড আবেদন করতে নিজ দেশে ফিরে যেতে হবে বলে ট্রাম্প প্রশাসন নতুন নির্দেশনা দিয়েছে। ইউএসসিআইএস বলছে, এটি অভিবাসন ব্যবস্থার আইনি ফাঁক বন্ধ করে প্রক্রিয়া নিয়মতান্ত্রিক করার অংশ। তবে প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করা হবে এবং কিছু ভিসায় ব্যতিক্রম থাকবে। মানবাধিকার সংগঠনগুলো আশঙ্কা করছে, এতে ঝুঁকিপূর্ণ অভিবাসীরা মানবিক সংকটে পড়তে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.