ট্রাম্পের ঘোষিত চুক্তিতে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করতে রাজি হয়েছে, মার্কিন কর্মকর্তাদের দাবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তিতে তেহরান উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ছাড়তে রাজি হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তবে কীভাবে এই মজুত হস্তান্তর হবে, তার স্পষ্ট রূপরেখা এখনো নেই। ইরানও প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিষেধাজ্ঞা শিথিল, পারমাণবিক কর্মসূচি সীমিতকরণ এবং ভবিষ্যৎ সমঝোতা নিয়ে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.