প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল স্পেন
স্পেনের রাজধানী মাদ্রিদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবারের এই সমাবেশে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং তিনজন গ্রেপ্তার করা হয়। বিক্ষোভকারীরা মনক্লোয়া প্যালেসের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজনৈতিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এ আন্দোলন আরও তীব্র হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.