Daily Mint

যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরাইলি হামলায় পুলিশসহ নিহত ৬

চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজার আত-তুয়াম এলাকায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা ও এক ১৩ বছর বয়সি কিশোর নিহত হয়েছে। দুটি ক্ষেপণাস্ত্র পুলিশ পোস্টে আঘাত হানলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় গাজায় আরও কয়েকজন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পরও হামলা চলায় মানবিক সংকট ও প্রশাসনিক অস্থিরতা আরও তীব্র হচ্ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.