Daily Mint

রাজধানীতে আবারও শিশু ধর্ষণের অভিযোগ

রাজধানীর ভাষানটেকে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ মে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধর্ষণ করা হয়। শিশুটি ব্যথায় কান্নাকাটি করলে বিষয়টি জানাজানি হয়। শনিবার রাতে ভুক্তভোগীর বাবা মামলা করলে পুলিশ হোসেনকে গ্রেফতার করে রোববার সকালে আদালতে পাঠায়। সম্প্রতি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের পর এটি আরেকটি নৃশংস ঘটনা।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.