জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
বাংলাদেশে তৈরি প্রথম পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ি (ইভি) আগামী জুলাইয়ে বাণিজ্যিকভাবে বাজারে আসছে। বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসইউভি, ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলসহ বিভিন্ন যান তৈরি করছে। এক চার্জে এসইউভি চলবে ৪৫০ কিলোমিটারের বেশি। মীরসরাইয়ে ১৫০০ কোটি টাকার প্ল্যান্টে উৎপাদন হচ্ছে এসব গাড়ি। সরকার সহায়তা দিচ্ছে, আর কোম্পানির দাবি—এটি দেশের অটোমোবাইল খাতে বড় পরিবর্তনের সূচনা করবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.