ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত
ঝিনাইদহের সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি খুলনা থেকে তেল নিয়ে পার্বতীপুরে যাচ্ছিল। দুর্ঘটনার ফলে খুলনার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। যশোর জংশনের স্টেশন মাস্টার জানিয়েছেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে এবং দ্রুত লাইন সচল করার কাজ চলছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.