নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক
নেত্রকোনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. কারিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি নিজেকে কক্সবাজারের রোহিঙ্গা বলে দাবি করেন। তার কাছ থেকে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স ও বাসের টিকিট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভুয়া পরিচয়ে পাসপোর্ট তৈরি করে সৌদি যাওয়ার পরিকল্পনা করছিলেন। পুলিশ তার পরিচয় ও উদ্দেশ্য যাচাই করছে এবং দালাল চক্রের খোঁজ চালাচ্ছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.