Daily Mint

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশিদের সমর্থন চেয়েছে বাংলাদেশে অবস্থিত নরওয়ে দূতাবাস। ফেসবুক পোস্টে তারা জানিয়েছে, বাংলাদেশ ও নরওয়ের মধ্যে ঐতিহাসিক, জলবায়ু ও সাংস্কৃতিক অনেক মিল রয়েছে। দুই দেশই উপকূলীয় এবং মাছপ্রিয়। দূতাবাস আর্লিং হলান্ডের উপস্থিতির কথাও তুলে ধরে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের নরওয়েকে সমর্থনের আহ্বান জানিয়েছে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে নরওয়ে, যা দেশটির ফুটবল ইতিহাসে বড় অর্জন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.