অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল দুই ভাইয়ের
ঢাকার কেরানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় দুই কিশোর ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা–মাওয়া মহাসড়কের তেঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা নাদিম (১৫) ও রাজন (১৪)। আহত হয়েছেন আরও দুজন। পুলিশ জানায়, চার বন্ধু অটোরিকশায় চা খেতে যাওয়ার পথে বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাক জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.