অবরোধের মুখে ট্রাক টার্মিনালের টোল আদায় বন্ধ করলেন পৌর প্রশাসক
দিনাজপুরে পৌরসভার নামে টোল আদায় বন্ধ ও পৌর প্রশাসককে অপসারণের দাবিতে শ্রমিকরা অবরোধ কর্মসূচি পালন করেছে। সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যান চলাচল বন্ধ থাকে। পরে ট্রাক টার্মিনালের টোল আদায় সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেন পৌর প্রশাসক রিয়াজ উদ্দিন। এতে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। শ্রমিক নেতারা জানান, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.