অস্ট্রেলিয়ায় হাঙরের কামড়ে প্রাণ গেল এক ব্যক্তির
অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে রটনেস্ট দ্বীপের কাছে হাঙরের আক্রমণে ৩৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে হর্সশু রিফ এলাকায় তিনি আক্রমণের শিকার হন। তাকে তীরে আনা হলেও বাঁচানো সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। চলতি বছরে এটি দ্বিতীয় প্রাণঘাতী ঘটনা। ঘটনার পর জনপ্রিয় পর্যটন এলাকাটিতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটিতে বছরে গড়ে প্রায় ২০টি হাঙর আক্রমণ রেকর্ড হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.