আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া গেলেন গোলাম পরওয়ার
এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাত ২টায় তিনি রওনা হন, সফরসঙ্গী ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ১৫ মে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক স্টাডিজ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে তিনি বক্তব্য দেবেন। সেখানে তিনি আঞ্চলিক সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন। ২০ মে সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.