আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী
সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন শেষে তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী আমলে বিচারব্যবস্থা দলীয়করণ করা হয়েছিল এবং আদালতকে হয়রানির জায়গায় পরিণত করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ই-বেইলবন্ডের মাধ্যমে জামিনে হয়রানি বন্ধ হবে এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে আইন ও বিচার ব্যবস্থার সমন্বয় জরুরি।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.