Daily Mint

আপিলেও প্রার্থীতা ফিরে পাননি এনসিপির মনিরা শারমিন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি এনসিপি প্রার্থী মনিরা শারমিন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। সরকারি চাকরি ছাড়ার তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। সোমবার আপিল শুনানিতে আবেদন নামঞ্জুর হয়। তিনি হাইকোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বর্তমানে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র একজনের প্রার্থিতা বৈধ রয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.