আরএমপির ১১ পুলিশ কর্মকর্তা বদলি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে, যার মধ্যে পাঁচ থানার ওসিও রয়েছেন। বুধবার কমিশনার ড. মো. জিল্লুর রহমানের এক অফিস আদেশে এ বদলি কার্যকর করা হয়। বিভিন্ন থানার ওসি ও পরিদর্শকদের নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। আরএমপি জানায়, এটি একটি নিয়মিত বদলি প্রক্রিয়া, যা বাহিনীর প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর, গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য গ্রহণ করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.