Daily Mint

ইউপিডিএফের ডাকে সাজেকে আধা বেলা সড়ক অবরোধ শুরু

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে ইউপিডিএফ (প্রসীত) এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে আধা বেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে। ভোর থেকে মাচালং ও উজোবাজারসহ বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ও বাঁশ ফেলে সড়ক অবরোধ করা হয়। এতে সাজেক-দীঘিনালা ও বাঘাইছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংগঠনটি হত্যার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.