ইকুয়েডরে বাস খাদে পড়ে নিহত ১১, আহত ২০
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলের আজুয়াই প্রদেশে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হন। স্থানীয় সময় বুধবার আন্দিয়ান অঞ্চলের মলেতুরোর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় জরুরি সেবা সংস্থা ইসিইউ ৯১১। দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা মৃত্যুর অন্যতম প্রধান কারণ। গত বছর সেখানে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.