ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিত থাকলেই যথেষ্ট: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ২০ বছরের জন্য পারমাণবিক কর্মসূচি স্থগিত করলে তিনি তা মেনে নেবেন। এতে ওয়াশিংটনের আগের কঠোর অবস্থান কিছুটা শিথিল হয়েছে। ট্রাম্প জানান, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকতে হবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.