ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানায়, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই হামলা চালানো হয়েছে। নাহারিয়ার কাছে একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও আরেকটিতে ড্রোন হামলার দাবি করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় ১১ জন নিহত হয়েছেন। পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.