Daily Mint

ইসরায়েলে হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে ইরান— আইডিএফ মুখপাত্রের হুঁশিয়ারি

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান বড় ভুল করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। রোববার রাতে টিভি বিবৃতিতে তিনি জানান, ইরান থেকে মিসাইল ছোঁড়া হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করছে। তিনি বলেন, ইসরায়েল আগে থেকেই প্রস্তুত ছিল এবং কঠোর জবাব দেওয়া হবে। তবে পাল্টা পদক্ষেপের সময় বা ধরন সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.