ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ, জলকামান টিয়ার গ্যাস নিক্ষেপ
ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া গ্রাহক ফোরামের সদস্যদের সরাতে অভিযান চালানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বলপ্রয়োগের অভিযোগ করেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ব্যাংক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.