ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা
ঈদের দিন রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রীর চাপ খুবই কম ছিল। সকাল থেকেই অধিকাংশ কাউন্টার ফাঁকা পড়ে থাকে। কিছু বাস চলাচল করলেও অনেক আসন খালি ছিল। পরিবহন শ্রমিকদের যাত্রী খুঁজে ডাকাডাকি করতে দেখা যায়। আগেই বেশিরভাগ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় ঈদের দিন টার্মিনাল ছিল অনেকটাই নীরব। যাত্রীরা জানান, যানজট না থাকায় স্বস্তিতে যাত্রা করছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.