Daily Mint

ঈদে টানা সাত দিন ব্যাংক বন্ধ, পোশাকশিল্প এলাকায় ২৫ ও ২৬ মে খোলা থাকবে কিছু শাখা

পবিত্র ঈদুল আজহার ছুটিতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাতদিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পোশাকশিল্প এলাকায় ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার কিছু শাখাও সীমিত আকারে খোলা থাকবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.