Daily Mint

এআই প্রযুক্তির ক্যামেরা দিয়ে ঢাকায় ট্রাফিকের অটো মামলা শুরু

ঢাকা মহানগরের সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন সিসি ক্যামেরার মাধ্যমে অটো জেনারেটেড মামলা শুরু করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (৭ মে) থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। ভিডিও ও স্থিরচিত্রের ভিত্তিতে মামলা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে মালিক-চালকের ঠিকানায় নোটিশ পাঠানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা না দিলে সমন বা গ্রেফতারি পরোয়ানার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.