এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ
জাতিসংঘের এনপিটি সম্মেলনে বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধে বৈশ্বিক অঙ্গীকার নবায়নের আহ্বান জানিয়েছে। স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, পারমাণবিক অস্ত্র বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। বাংলাদেশ অ-পরমাণু রাষ্ট্র হিসেবে নিরস্ত্রীকরণের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে পারমাণবিক রাষ্ট্রগুলোকে তাদের চুক্তিগত বাধ্যবাধকতা পালনের আহ্বান জানায়। তিনি সমন্বিত বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের ওপর গুরুত্ব দেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.