এবার ফ্রান্সেও হান্টাভাইরাসের প্রাদুর্ভাব
ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নোঙর করা এমভি হন্ডিয়াস জাহাজে হান্টাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফরাসি যাত্রীসহ আক্রান্ত সন্দেহে কয়েকজনকে প্যারিসে এনে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে ৪৫ দিনের হোম আইসোলেশন দেওয়া হয়েছে। এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। WHO ও স্পেন পরিস্থিতি সমন্বয় করছে এবং ইউরোপজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.