কক্সবাজারে শিশু ধর্ষণের আঠারো বছর পর আসামির যাবজ্জীবন
কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এক ধর্ষণ মামলায় ইকবাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ২০০৮ সালের ঘটনায় সাত বছরের এক শিশুকে কৌশলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়। আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। মেডিকেল রিপোর্ট, সাক্ষ্য ও জবানবন্দির ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন। ভুক্তভোগীর পরিবার রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.