কয়েকদিন আগে মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে ৭২ বছর বয়সী নুরজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃত্যুর অন্তত ৭-৮ দিন পর লাশটি উদ্ধার করা হয়েছে। মেয়ের সঙ্গে থাকলেও তিনি আলাদা কক্ষে ছিলেন। কক্ষটি ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও অবহেলার চিহ্নে ভরা। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.