কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা
কুমিল্লায় শাসনগাছা এলাকা থেকে আটক রেজাউল কাইয়ুম-কে ১২ ঘণ্টা পর জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি দিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ ছিল। আটকের পর বিএনপি নেতাকর্মীরা থানায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন, ফলে পরিবহন চলাচল ব্যাহত হয়। পরে জেলা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানায়, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং অভিযোগগুলো যাচাই করা হচ্ছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.