কুষ্টিয়ায় পীর হত্যা, চারজনের নামসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যার ঘটনায় চারজনের নাম উল্লেখসহ আরও ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। এতে কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে প্রধান আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে এখনো কাউকে আটক করা যায়নি। হামলার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.