কোস্ট গার্ডে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা সরকারের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার কোস্ট গার্ডের আধুনিকায়ন ও উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাহিনীতে ১০ হাজার নতুন নিয়োগের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার আগারগাঁওয়ে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ, জলদস্যু দমন, মৎস্য সম্পদ ও পরিবেশ রক্ষায় বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুর্যোগকালীন উদ্ধার অভিযানে তাদের কার্যক্রম প্রশংসনীয় এবং উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড এখন জনগণের আস্থার প্রতীক।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.