Daily Mint

গণঅভ্যুত্থানে লুট হওয়া পুলিশের পিস্তল মিলল ঝোপে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত ঝোপ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল ও এক রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার রাতে আরপিও অবদা কলোনি এলাকায় কসটেপে মোড়ানো অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে উদ্ধার করে জব্দ করা হয়। র‌্যাব জানায়, অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.