গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট জনপরিসরে গরু ও মহিষ জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে। আদালত বলেছে, ঈদুল আজহার অংশ হিসেবে গরু কোরবানি ইসলামে বাধ্যতামূলক নয় এবং এটি ধর্মীয় অনুশাসনের আবশ্যিক বিধানও নয়। পশ্চিমবঙ্গ সরকারের পশু জবাই নিয়ন্ত্রণের আদেশকে চ্যালেঞ্জ করা হলেও আদালত স্থগিতাদেশ দেয়নি। পাশাপাশি জনপরিসরে গবাদিপশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখার নির্দেশ বহাল রাখা হয়েছে এবং তা কার্যকর থাকবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.