গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত
এএফপি জানিয়েছে, হামাসের কর্মকর্তারা এজেদ্দিন আল-হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, গাজা সিটিতে একটি নির্ভুল অভিযানে তাকে হত্যা করা হয়েছে। হামাসের দুই কর্মকর্তা জানান, আবাসিক ভবন ও গাড়িতে হামলায় তিনি নিহত হন। আইডিএফ বলেছে, ৭ অক্টোবর হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে তিনি জড়িত ছিলেন এবং যুদ্ধকালে ইসরায়েলি জিম্মি ব্যবস্থাপনার সঙ্গেও তার ভূমিকা ছিল।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.