Daily Mint

গোয়েন্দাগিরির অভিযোগে চীনা রাষ্ট্রদূতকে তলব করল ব্রিটেন

হংকংয়ের হয়ে গোয়েন্দা তৎপরতায় সহায়তার অভিযোগে লন্ডনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝেং জেগুয়াংকে তলব করেছে যুক্তরাজ্য। জাতীয় নিরাপত্তা আইনে তিন ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার পর ব্রিটিশ সরকার এ পদক্ষেপ নেয়। যুক্তরাজ্য জানিয়েছে, বিদেশি রাষ্ট্রের মাধ্যমে ভয়ভীতি, হয়রানি বা ক্ষতির চেষ্টা তাদের সার্বভৌমত্বের ওপর গুরুতর আঘাত। জাতীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ব্রিটেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.