Daily Mint

গ্যাস নিয়ে ঢাকা দক্ষিণসহ কয়েকটি এলাকার জন্য বড় দুঃসংবাদ

কারিগরি ত্রুটির কারণে আরএলএনজি সরবরাহের একটি এফএসআরইউ বন্ধ হয়ে যাওয়ায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঢাকার দক্ষিণাংশসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহে বাধা ও স্বল্পচাপের সতর্কতা দিয়েছে। এতে প্রায় ৪০০ এমএমসিএফডি গ্যাস ঘাটতি তৈরি হয়েছে। গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জসহ পুরো তিতাস এলাকায় এর প্রভাব পড়বে। তবে সমস্যাটি কতদিন চলবে তা জানানো হয়নি। কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.