Daily Mint

চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বন্দির মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ আলী (৮০) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উচ্চ রক্তচাপ ও অস্থিরতা রোগে আক্রান্ত ছিলেন। আলফাডাঙ্গা ও বোয়ালমারীর দুই মামলায় সাজাপ্রাপ্ত এই বন্দি চলতি বছরের মার্চে কারাগারে আসেন। তার বিরুদ্ধে একাধিক অর্থদণ্ডসহ কারাদণ্ডের আদেশ ছিল বলে জানা গেছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.