চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নাকচ
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার আরও চারটি মামলার জামিন শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। ২০২৪ সালের ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত এলাকায় সংঘর্ষের সময় আইনজীবী আলিফ নিহত হন। মামলায় মোট ৩৯ জন আসামি রয়েছে এবং বিচার কার্যক্রম চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলমান।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.