চিন্ময় দাসের ৩ আবেদন নামঞ্জুর
বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামি চিন্ময় কৃষ্ণ দাসের সময়ের আবেদন, জামিন ও চিকিৎসাসংক্রান্ত তিনটি আবেদনই নামঞ্জুর করেছেন চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বুধবার আদালত প্রথম সাক্ষী আলিফের পিতার সাক্ষ্য ও জেরা সমাপ্ত ঘোষণা করে ২৪ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। বারবার সময় আবেদনে বিচার বিলম্বিত হচ্ছিল বলে রাষ্ট্রপক্ষ অভিযোগ করে। মামলায় প্রায় ৫০ জন সাক্ষী রয়েছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.