Daily Mint

চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা ৩৮

চীনের শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং আরও ৩৮ জন শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন। দুর্ঘটনার সময় খনিতে ২৪৭ জন কাজ করছিলেন। কার্বন মনোক্সাইডের মাত্রা বেড়ে বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। উদ্ধার অভিযানে ২০১ জনকে নিরাপদে বের করা হয়েছে। প্রেসিডেন্ট শি চিনপিং দ্রুত উদ্ধার ও তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.