Daily Mint

চীন-পাকিস্তানের মধ্যে ১২২ কোটি ডলারের চুক্তি

চীন ও পাকিস্তানের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প ও স্মার্ট প্রযুক্তিসহ বিভিন্ন খাতে প্রায় ১২২ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি হয়েছে। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সফরে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হয়। শি জিনপিং সম্পর্ককে কৌশলগত বন্ধুত্ব বলে উল্লেখ করেন। দুই দেশ বাণিজ্য, কৃষি ও প্রযুক্তি সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.