Daily Mint

চেক জালিয়াতির মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত রংপুর মহানগর গণঅধিকার পরিষদের সদস্যসচিব মোহাম্মদ ইয়াসিন আলীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। কুড়িগ্রামে ১৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন। পরে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় নগরীর রায়ানস হোটেল থেকে তাকে আটক করা হয়। আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.