জঙ্গল সলিমপুরে তিন সড়ক উন্নয়নে ১৬ কোটি টাকা চায় জেলা প্রশাসন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদারে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক পাকা করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ জন্য ১৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে দুর্গম এই এলাকায় সন্ত্রাস দমন ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে উন্নত যোগাযোগব্যবস্থা প্রয়োজন বলে জানানো হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.